পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কমলিনী

ছবি
  " আচ্ছা আমরা কি টাকা জমানোর জন্য বাঁচি? " " মানে? " " মানে কি জন্য বাঁচি আমরা ? একদিন আরো বয়স হবে, হাতের মতো মুখের উপরও নানা রেখার কাটাকুটি খেলা চলবে, তখন অনেক টাকা থাকলেও বেড়াতে যেতে পারব না, দামি আইপ্যাড থাকলেও ট্র্যাভেল ব্লগ লিখতে পারব না, সোনায়-বাঁধানো গিটারে একটা ভালো প্রোগ্রেশন খেলবে না, আর একটা জঙ্গলে ক্যামেরা নিয়ে চুপচাপ বসে থাকতে পারব না, কখন একটা কমন গ্রিন ম্যাগপাই কাঁধে বসে মাথায় বসবে, এসব কাকে বলব তখন, এ-দুঃখ কে নেবে…? আমার সঙ্গে বুড়ো হবে কমলিনী...?

একটা তুই চাই

ছবি
   আমি একটা তুই চাই। একটা সত্যিকারের তুই চাই। যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকোনো সব দোষ। আমার বদমায়েশি আমার নোংরামি। আমার কলঙ্ক। যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে। আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নিবে। নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই। যাকে আমি নির্ভয়ে উপহার দিবো আমার সব অনিয়ম। আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলা। আমি এমনই একটা তুই চাই।