কমলিনী


 " আচ্ছা আমরা কি টাকা জমানোর জন্য বাঁচি? "

" মানে? "
" মানে কি জন্য বাঁচি আমরা ?
একদিন আরো বয়স হবে, হাতের মতো মুখের উপরও নানা রেখার কাটাকুটি খেলা চলবে, তখন অনেক টাকা থাকলেও বেড়াতে যেতে পারব না, দামি আইপ্যাড থাকলেও ট্র্যাভেল ব্লগ লিখতে পারব না, সোনায়-বাঁধানো গিটারে একটা ভালো প্রোগ্রেশন খেলবে না, আর একটা জঙ্গলে ক্যামেরা নিয়ে চুপচাপ বসে থাকতে পারব না, কখন একটা কমন গ্রিন ম্যাগপাই কাঁধে বসে মাথায় বসবে, এসব কাকে বলব তখন, এ-দুঃখ কে নেবে…?
আমার সঙ্গে বুড়ো হবে কমলিনী...?

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন